
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ৪:৩৪

রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁও থেকে অভিযান চালিয়ে বিদেশে পাচার হতে যাওয়া ২৩ নারীকে উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার রাতে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও র্যাব সদর দফতরের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় র্যাব-৪ একাধিক দল তাদের উদ্ধার করে। এএসপি আ ন ম ইমরান খান বলেন, ২৩ নারীকে উদ্ধারের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি