
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ০:২৭

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) এর চেয়ারে বসে ১ ঘন্টার জন্য প্রতীকী ইউএনও হয়েছে আইডিয়াল হাই ষ্কুল এর ছাত্রী বাবলী আক্তার নামে দশম শ্রেনীর একজন ছাত্রী। তার বাড়ি দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়া গ্রামে।
আজ শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত প্রতিকী (ইউএনও) হিসাবে দায়িত্ব পালন করেন ওই ষ্কুল ছাত্রী। বেসরকারী সংস্থা প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্সের (এনসিটিএফ) এর উদ্যোগে ও কেকেএস এর বাস্তবায়নে এ কার্যক্রম শুরু হয় ।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম এর উপস্থিতে ১ ঘন্টার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে রিয়ারস্যাল করেন ওই ষ্কুল ছাত্রী।
এ সময় প্রতিকী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলী আক্তার বাল্যবিবাহ, নারী নির্যাতন ও নিপীড়ন সহ নারী সহিংসতা রোধে আলোচনা করেন।

প্রতিকী নির্বাহী কর্মকর্তা ইউএনও হওয়া স্কুল ছাত্রী বাবলী আক্তার গোয়ালন্দ আইডিয়াল হাই ষ্কুলের দশম শ্রেণীর ছাত্রী। প্রতিকী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলী আক্তার জানান, আমি নারীর প্রতি সহিংসতা রোধে এবং নারী বান্ধব উপজেলা হিসাবে গড়ে তুলবো এবং নারীর উন্নয়নে কাজ করবো।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম জানান,‘নারীর অবদান এখন দেশের গুরুত্বপূর্ণ স্থানে। আজকের তরুন প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। আমরা নারী বান্ধব উপজেলা ও নারীর সংহিংসতা রোধে কাজ করবো এবং স্কুল ছাত্রীর সকল সুপারিশ আমরা বাস্তববায়ন করার চেষ্টা করবো।
এসময় উপস্থিত ছিলেন কেকেএস পিআইসি কর্মকর্তা আমজাদ হোসেন, প্রদীপ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা রুমা খাতুন, কেকেএস কর্মকর্তা মন্জুরুল ইসলাম, প্লান ইন্টার ন্যাশনাল বাংলাদেশ ওয়াইমুভ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পথিক পাল প্রমুখ।