
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ২২:৭

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রাখাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হামলার ঘটনার বিচার প্রক্রিয়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।শনিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
নবাগত সাব-রেজিস্ট্রারদের বরণ এবং রেজিস্ট্রেশন সার্ভিসের সব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘সংবর্ধনা ও মতবিনিময় সভায়’ প্রধান অতিথি হিসেবে তিনি অংশ নেন।

মন্ত্রী বলেন, এই মামলার যখন পুলিশ প্রতিবেদন পাওয়া যাবে, দ্রুত বিচার ট্রাইব্যুনালে এর বিচার হবে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে। আর মামলার অ্যাভিডেন্স হিসেবে ভিডিও ফুটেজ গ্রহন করার একটা ধারা আছে, এটা নিয়ে কোনো অসুবিধা হবে না।
কোনো ট্যাগ পাওয়া যায়নি