
প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ১:১০

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ১৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন একজন।
এই নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ২২ হাজার সাতজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন মোট ৮৪ জন।
আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
অধিদফতর জানায়, বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৩৯ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩১ জন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
চলতি বছরে মোট আক্রান্তদের মধ্যে অক্টোবরে তিন হাজার ৮১০ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
এছাড়া, এ বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৮৪ জনের মধ্যে চলতি মাসে ১৫ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬২৪ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৬৮ জন।