
প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ১৮:৩০

রাজবাড়ীর গোয়ালন্দে ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন 'গোয়ালন্দ শিশু সংসদ' এর নব গঠিত শাখা কমিটিসমূহের অভিষেক অনুষ্ঠান-২০২১ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০অক্টোবর) বিকেল ৫টার দিকে দৌলতদিয়া রেস্টহাউজ সংলগ্ন কেয়ার হোটেল এন্ড রেস্টুরেন্টে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো.মোস্তফা মুন্সী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ শিশু সংসদের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এবং কিশোরগঞ্জ কুলিয়ারচর এর সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল,
দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোশারফ প্রামানিক, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর চৌধুরী, শিশু সংসদের সহ প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মো. সোহেল রানা, মো. সেলিম খান, গোয়ালন্দ শিশু সংসদের প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম প্রমূখ।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

অভিষেক অনুষ্ঠানে গোয়ালন্দ শিশু সংসদের চেয়ারম্যান সাবিত বিন রাসেল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ আয়নাল আহসানের সঞ্চালনায় আগত অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা ও নব গঠিত সকল ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করে নেন সংগঠনের অনন্য সদস্যগণ।