
প্রকাশ: ২০ অক্টোবর ২০২১, ০:১৬

আজ নরসিংদী জেলার রায়পুরা উপজেলা উত্তর বাখর নগর ইউনিয়ন ছাত্রলীগের নব গঠিত কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে। সভায় সভাপতিত্ব করেন উত্তর বাখর নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিপ্লব মিয়া। সভা পরিচালনা করেন উত্তর বাখর নগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজ ছাত্রলীগ নেতা কামরুল হোসেন।ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা ইকরাম হোসেন। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি শামীম আহমেদ, মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। সভায় ছাত্রলীগের কার্যক্রম গতিশীলতা করার লক্ষ্যে অনেক পদক্ষেপ নেওয়া হয়।

ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক বলেন, আসন্ন ইউনিয়ন নির্বাচনে, রায়পুরা গণমানুষের নেতা সাবেক সফল মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজু ভাইয়ের এবং তার উত্তরসূরী রাজিব আহমেদ পার্থ ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, তাদের নির্দেশে, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিক যারা নিয়ে আসবে তাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করবে উত্তর বাখর নগর ইউনিয়ন ছাত্রলীগ।এই সময় ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা ইকরাম হোসেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, উত্তর বাখর নগর ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দকে কাজ করার আহ্বান জানান।
কোনো ট্যাগ পাওয়া যায়নি