
প্রকাশ: ২০ অক্টোবর ২০২১, ২০:৫২

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সীমানা এলাকায় ট্রাকের ধাক্কায় লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- রিমা আক্তার (২০) ও ছাব্বির হোসেন (২৩)।তারা ভালুকা উপজেলার রামদিয়া গ্রামের বাসিন্দা।বুধবার (২০ অক্টোবর) সকালে ত্রিশাল উপজেলার বগার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বগার বাজার নামক এলাকায় যাত্রীবাহী একটি লেগুনা ইউর্টান নিচ্ছিল। এসময় ঢাকাগামী একটি ট্রাক লেগুনাটিকে ধাক্কা দেয়। এ সময় লেগুনার বেশ কয়কজন যাত্রী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দুইজন মারা যায়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি