
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ০:২৯

মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা বাস্তবায়নের অভিযানে গিয়ে বরিশালের হিজলা উপজেলাধীন নদীতে পরে কোষ্টগার্ডের এক সদস্য নিঁখোজ হওয়ার খবর পাওয়া গেছে।মঙ্গলবার ভোররাত ৫ টার দিকে হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে কোষ্টগার্ড দক্ষিন জোনের সাথে যোগাযোগ করা হলে তারা নিশ্চিত করে কিছু জানাতে রাজি না হলেও হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ মঙ্গলবার (১৯ অক্টোবর) সোয়া ৩ টায় মোবাইলে গণমাধ্যমকে জানিয়েছেন, মা ইলিশ রক্ষায় মৎস বিভাগ ও কোষ্টগার্ডের দুটি টিম নদীতে অভিযান পরিচালনা করছিলো।
রাত ৫ টা-সাড়ে ৫ টার দিকে গৌরবদী ইউনিয়নের চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদীতে দুটি অভিযানিক বোটের মধ্যে ধাক্কা লাগে, এসময় এসময় কোষ্টগার্ডের একজন সদস্য নদীতে পরে যায়।তাকে উদ্ধারে ডুবুরিদলসহ সকল ধরণের কার্যক্রম চলমান রয়েছে। তবে ওই সদস্যের সন্ধান না পাওয়া পর্যন্ত তার বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানাতে রাজি হননি তিনি।

এদিকে অভিযানিক দলের ওপর জেলেদের হামলার একটি খবর স্থানীয়ভাবে শুনতে পাওয়া গেলেও এ ধরণের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
এ বিষয়ে জানতে হিজলা নৌ পুলিশের ইনচার্জ সোহেল রানার মোবাইলে কল দেয়া হলে তিনি জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। আর অভিযানটি ছিলো মৎস বিভাগ ও কোষ্টগার্ডের তাই তারাই এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন।
কোষ্টগার্ড দক্ষিন জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (গোয়েন্দা)এর কার্যালয়ে ফোন দেয়া হলে তারা জানান, কোষ্টগার্ডের কোন সদস্য নিঁখোজের মতো কোন ঘটনা থাকলে তা মেইলের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।