
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ১৮:৩৭

সাভারের আশুলিয়ায় মধ্যরাতে ছেলের হাতে খুন হয়েছেন এক বৃদ্ধ বাবা। ছেলের বটির আঘাতে গুরুতর আহত অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তবে এখনো পলাতক রয়েছে ছেলে আফাজ উদ্দিন।সোমবার দিবাগত রাত ২টার দিকে আশুলিয়ার জিরানী কোণাপাড়া এলাকায় নিজ বাড়িতে খুন হন বৃদ্ধ নূর মোহাম্মদ।নিহত নূর মোহাম্মদের সাত মেয়ে ও এক ছেলে আফাজ উদ্দিন।
নিহতের মেয়ের জামাই শাখাওয়াত হোসেন বলেন, গতকাল রাতে খবর পেয়ে এনাম মেডিকেল হাসপাতালে গিয়ে আমার শ্বশুরকে মৃত অবস্থায় পাই। ওনার ছেলে অনেক দিন ধরেই পাগল। তার চিকিৎসা চলছে। শুনেছি, গতকাল রাতে ছেলে আপাজ তার বাবার কক্ষে ঘুমাতে যায়। পরে রাত ২টার দিকে বটি দিয়ে আমার শ্বশুরের ঘাড়ে কোপ দিয়ে জখম করে আফাজ। গুরুতর অবস্থায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান বাবার হাতে ছেলে খুনের ঘটনা নিশ্চিত করেন। তবে এর বেশি কিছু তিনি বলতে পারেননি।আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কাওসার হামিদ বলেন, আফাজ উদ্দিন মানসিক ভারসাম্যহীন হওয়ায় ২০০৬ সাল থেকে তার চিকিৎসা করছিল পরিবার। সেই ছেলের হাতেই বাবা খুন হন। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
