
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ১৮:৮

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ছোট ভাকলা ইউনিয়নের বিষ্ণপুর এলাকা থেকে সোমবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ৩ টার দিকে ৬ গ্রাম হেরোইন সহ এক মাদক কারবারীকে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।গ্রেপ্তারকৃত মাদককারবারী হলো, ছোট ভাকলা ইউনিয়নের আন্ধার মানিক এলাকার মো. আলম শেখ এর ছেলে মো. রমজান শেখ (৩২)।
জানাযায়, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সার্বিক দিক নির্দেশনায় জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করতে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, সঙ্গীয় এএসআই মোঃ মফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ছোট ভাকলা ইউনিয়নের বিষ্ণপুর সাকিনস্থ (পাচুরিয়া রেল ষ্টেশন সংলগ্ন) জনৈক মোঃ সাচ্চু মাষ্টার (৭০) এর বাড়ীর সামনে ব্রীজের উপর হতে তাকে ৬ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি