
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ৬:৮

সিন্ডিকেটের দৌরাত্ম্য রোধ করে নিত্যপণ্যের মূল্য কমানোসহ গ্রাম থেকে শহরে রেশনিং ব্যবস্থা চালু ও হিন্দুদের ওপর হামলায় জড়িতদের বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নগরীর সদর রোডে সোমবার সকাল সাড়ে ৯টায় বামগণতান্ত্রিক জোট জেলা কমিটির উদ্যোগে ওই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, বাজার সিন্ডিকেট রোধ করে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে। এছাড়া দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পাশাপাশি হিন্দুদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

বাম গণতান্ত্রিক জোটের জেলা সভাপতি অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে বক্তব্য দেন অধ্যাপক শাহ্ আজিজুর রহমান, ইমরান হাবীব রুমন, অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, আরিফুর রহমান মিরাজ, কমরেড সাইদুর রহমান, জাফর আহমেদ তালুকদার, হারুন অর রসিদ প্রমুখ।