
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ১৮:৪১

দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার চার্জশিটভুক্ত আসামি ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের এপিএস বহিষ্কৃত যুবলীগ নেতা এএইচএম ফুয়াদকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুর মামলারও আসামি।
জানা গেছে, ফুয়াদের বিরুদ্ধে ফরিদপুরে প্রায় ডজনখানেক মামলা রয়েছে। এর ভেতর দুটি অর্থ পাচার ও আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুরের ঘটনার মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

এ বিষয়ে ফরিদুপরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বলেন, মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে এইচ এম ফুয়াদকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন আত্মগোপন করেছিলেন। এর আগে তাকে ধরতে পুলিশ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছিল।
কোনো ট্যাগ পাওয়া যায়নি