
প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ২১:৩২

আসছে আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী তালিকা ঘােষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ দল। বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনােনয়ন বাের্ডের যৌথসভা রবিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনের গণভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয়ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনােনয়ন বাের্ডের সভাপতি শেখ হাসিনা।
এতে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনােনয়ন বাের্ডের যৌথসভায় গোয়ালন্দ উপজেলার ২টি ইউনিয়নের নৌকার মাঝি চূড়ান্ত করে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে তাঁরা হলেন- গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উজারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা ও ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আমজাদ হোসেন কে নৌকা মার্কার প্রার্থী হিসেবে চুড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনােনয়ন পাওয়া মো. গোলজার হোসেন মৃধা বলেন, দলীয় মনােনয়ন পাওয়ায় আমি খুব খুশি, দলীয় সভানেত্রীসহ জেলা ও উপজেলার নেতাদের প্রতি কৃতজ্ঞ তারা আমাকে মনােনীত করেছেন। আসলে দল চায় বির্তকিতদের বাদ দিয়ে স্বচ্ছ ব্যাক্তিদের মনােনয়ন দিতে। এবার সেটাই হয়েছে। আমি ও আমার পরিবার দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পদে রয়েছি। দলের সিদ্ধান্তক্রমে দলীয় নেতাকর্মীরা নৌকার প্রার্থীদের পক্ষে কাজ করবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি