
প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ১৬:৪৫

সাভারের আশুলিয়ায় গভীর রাতে আগুনে পুড়ে গেছে একটি কাগজ প্রস্তুতকারক কারখানা। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।রোবববার দিবাগত রাত ১২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় জামাল মার্কার পেপার কনভার্টিং টিনশেডের কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, রাতে কাগজ প্রস্তুতকারক কারখানায় আগুন লাগার খবরে দ্রুত চারটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। পরে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে আগুনে পুড়ে যায় কারখানা ও ভিতরের মালামাল। ইলেকট্রিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিক ভাবে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কোনো ট্যাগ পাওয়া যায়নি