
প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ৩:১৪

কেরানীগঞ্জে ৩২ লাখ টাকার হেরোইন ও আগ্নেয়াস্ত্রসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (১০ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে শাওন ও সাইদুর রহমান নামে দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. শাওন উদ্দীন (২৭) ও মো. সাইদুর রহমান (১৯)। এসময় তাদের নিকট থেকে ২টি ওয়ান শুটারগান, ৩ টি কার্তুজ (গুলি), ১টি সুইচ গিয়ার চাকু ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা অস্ত্রধারী সন্ত্রাসী ও পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে ঢাকা-মাওয়া হাইওয়ে ও কেরানীগঞ্জ সহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসাসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানা যায়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে।