
প্রকাশ: ৯ অক্টোবর ২০২১, ২২:৩২

রাজবাড়ী সদর খানখানাপুর ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ শত গ্রাম গাঁজা সহ খানখানাপুর ইউনিয়নের ঢেকিগাড়িয়া গ্রামে মো. আবু সাহিদ কে তার বসত বাড়ির ভেতরে আঙিনায় দাড়ানো অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপর দিকে একই দিনে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার এলাকা থেকে মোঃ রুবেল মিয়াকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক তানভীর হোসেন খান জানান, গত ৮ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর খানখানাপুর ও দৌলতদিয়া ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের রাজবাড়ী সদর ও গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
