
প্রকাশ: ৫ অক্টোবর ২০২১, ৩:৩৪

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার নিকরাইল ইউনিয়নের নিকরাইল বাজারে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রনী।এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা এটিএম শামসুজ্জামান ও নৌ পুলিশের ফোর্স উপস্থিত ছিলেন।
অবৈধ জাল বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধ জাল বিক্রির দায়ে ঘাটাইল উপজেলার কালিয়া দিল কাদি গ্রামের মোঃ শাহীন মিয়ার ছেলে মো টুটুল (২০) ,কালিহাতী উপজেলার ডলকান দশাইকা গ্রামের মৃত রহুপচান মিয়ার ছেলে মো হাসেম মিয়া (৫৫) এবং একই উপজেলার নারাইন্দিয়া চৌকিদার পাড়া মৃত ইব্রাহিম এর ছেলে মো. জহিরউদ্দিন (৬০) কে জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রনী জানান, উপজেলার নিকরাইল বাজারে অবৈধ কারেন্ট জালের হাট বসেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা।পরে জব্দ কৃত জালগুলো বাজারের পাশে কলেজ মাঠে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

ভূঞাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এটিএম শামসুজ্জামান বলেন, ‘মৎস্য রক্ষা ও মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য নিয়মিত অভিযান পরিচালনা করছি। অবৈধ জাল বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।