
প্রকাশ: ৩ অক্টোবর ২০২১, ২:৩৮

আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়ন গুরুত্বপূর্ণ জনবহুল হচ্ছে কুড়গাও ও চারিগ্রাম এলাকা। আর এই ইউনিয়নের সবথেকে বেশি মানুষের বসবাস এই ৩নং ওয়ার্ডেই। ওয়ার্ডটিতে জাতীয় স্মৃতিসৌধ, সরকারি-বেসরকারি অফিসসহ রয়েছে শিল্প কারখানা।
এত কিছু থাকা সত্ত্বেও এই ওয়ার্ডটি কয়েকবছর আগেও ছিল একেবারেই অবহেলিত। ড্রেনেজ ব্যবস্থা তো দূরের কথা চলাচলের রাস্তারই ছিলো না ঠিক মত।
আর এই দুরবস্থার মধ্যেই এলাকার মানুষ পাথালিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ডের মেম্বার হিসেবে নির্বাচিত করেন শফিউল আলম সোহাগকে। তখনই চলে আসে তার চেলেঞ্জ। কি আর করা ৩নং ওয়ার্ডের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নেন শফিউল আলম সোহাগ। ধীরে ধীরে পাল্টাতে থাকে এই এলাকার রাস্তাঘাটের চিত্র। জলবদ্ধতা নিরসনে তৈরি করা হয় ড্রেন।
করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ দিয়ে সাহায্য করাসহ নানা উন্নয়নের কারণে জননন্দিত পরিশ্রমী তরুণ এই নির্বাচিত জনপ্রতিনিধি অল্পবয়সেই জয় করে নিয়েছেন সর্বসাধারণের মন। জায়গা করে নিয়েছেন জনগণের হৃদয়ে। তারই এসব কার্যক্রমের প্রতিদান হিসেবে এবারও জনগন শফিউল আলম শোহাগকে ভোট দিয়ে পাথালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার করতে চান।
কোনো ট্যাগ পাওয়া যায়নি


ষাটোর্ধ্ব হাজী নুর মোহাম্মদ বলেন, সোহাগকে আমি ভালো জানি। সে ভালো মেম্বর ভালো লোক সবার মন জোগাইয়া চলতে পারে। খারাপ কোনো কিছুই সে পছন্দ করে না। সন্ত্রাস চাঁদাবাজি থেকে নিজেকে সরিয়ে রাখে সর্বদিকে সে ভালো একটা ছেলে। এই মহামারী করোনার ভিতরে সরকারিভাবে হক আর বেসরকারিভাবে হোক নিজের অর্থায়নে হলেও হোক সবার কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন। মহামারী করোনাভাইরাস দীর্ঘ সময় সমাজের ভেতর যাদের অবস্থান ভালো তাদের কাছ থেকে নগদ অর্থ এনে হলেও গরিবদের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন।
অটোচালক মুহাম্মদ শফী বলেন, একাত্তরের গন্ডগোলের পর যত চেয়ারম্যান-মেম্বার আইছে তারা খালি আইছে আর গেছে কোন ধরনের কাজ করে নাই। সোহাগ মেম্বর পোলাপাইন হিসেবে গতবছরে যে কাজ করছে এখনো করতেছে সামনের নির্বাচনে আবারও তাকে আমরা মেম্বার হিসেবে দেখতে চাই। কারন আমরা চাইলও চাই না ডাইলও চাই না আমরা চাই রাস্তা ঘাট। এলাকার মধ্যে উন্নয়ন যা করেছে সব সোহাগ মেম্বার করছে।
সবজি বিক্রেতা আসাদ বলেন, আপনারা যে জায়গায় দাঁড়িয়ে আছেন এখানে দাড়ানো তো দুরের কথা হাটা ও যেত না আর এখন গাড়ি চলে। সব সোহাগ মেম্বার এর অবদান। বিপদে পড়লে তার কাছে গেলে কখনও খালি হাতে ফিরায় নাই এবং কি তার অফিসে কোন ধরনের কাগজ পত্রে সাইন কিংবা সার্টিফিকেট এর জন্য গেলে তারাতারি করে দিয়ে দেয়। তাই আমার এক কথা আমি কোন দল বুজি না সামনের নির্বাচনে আবারও সোহাগকে মেম্বার হিসেবে দেখতে চাই।
এ ব্যাপারে সোহাগ মেম্বারের সাথে কথা হলে তিনি বলেন, আমি জনগনের মনে জায়গা করে নিতে চাই। জনগণের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। আমার নেত্রী বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি ডিজিটাল দেশ হিসেবে রূপান্তরিত করিতেছেন। আমিও আমার পাথালিয়া ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড কে ডিজিটাল ওয়ার্ড হিসেবে রূপান্তরিত করব ইনশাআল্লাহ। জনসাধারণ আমাকে চাইলে আমি আবারও মেম্বার হতে চাই৷