
প্রকাশ: ২ অক্টোবর ২০২১, ২৩:১২

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বরিশালের উপপরিচালক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোসাম্মৎ মরিয়ম, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাসির উদ্দীন আহমেদ, সহকারী কমিশনার মারুফ দস্তগীর, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস প্রমুখ।

আয়োজিত আলোচনা সভায় অতিথিরা জাতীয় উৎপাদনশীলতা দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।