
প্রকাশ: ২ অক্টোবর ২০২১, ২২:৩৪

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির এক বাগাইড় ও কাতল মাছ। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে পদ্মা নদীর অন্তার মোড় এলাকায় জাল ফেলে স্হানীয় জেলে মোঃ সাইয়ুম হালদার মাছ দুটি ধরেন।
বাগাইড় মাছটির ওজন ২১ কেজি এবং কাতল মাছটির ওজন ১৫ কেজি। খবর পেয়ে দৌলতদিয়া ফেরিঘাটের স্থানীয় মাৎস্য ব্যাবসায়ী শাহজাহান শেখ অন্তার মোড় গিয়ে বাগাইড় মাছটি ১২'শ টাকা কেজি দরে ২৫ হাজার ২০০ টাকায় এবং কাতল মাছটি ১৩'শ ৫০ টাকা কেজি দরে ২০ হাজার ২৫০ টাকা দিয়ে ক্রয় করেন।
এ বিষয়ে মৎস্য ব্যাবসায়ী শাহজাহান শেখ জানান, জেলে সাইয়ুম মাছ দুটি ধরেই আমাকে মোবাইলে জানায়।পরে আমি তাদের নৌকায় গিয়ে বাগাইড় মাছটি ১ হাজার ২০০ টাকা এবং কাতল মাছটি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে কয় করে আনি।

পরে মুঠোফোনে যোগাযোগ করে কাতলটি ঢাকার এক ব্যাবসায়ীর কাছে ১৪ 'শ টাকা কেজি দরে ২১ হাজার টাকায় বিক্রি করি।বাগাইড়টি বিক্রির জন্য ফেরির পন্টুনে বেঁধে রেখেছি। শাহজাহান শেখ আরো বলেন, পদ্মায় পানি কমতে শুরু করায় এখন নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়ছে। পদ্মার এ ধরনের বড় বড় মাছের চাহিদা অনেক।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
