
প্রকাশ: ১ অক্টোবর ২০২১, ৪:৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ( চবি) শিক্ষার্থীদের জেলা ভিত্তিক ছাত্র সংগঠন শেরপুর জেলা ছত্র কল্যাণ পরিষদ, চবির ২০২১-২২ সেশনের আগামি এক বছরের জন্য গতকাল ৩০ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হন ২০১৬-১৭ সেশনের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের মোঃ আল আমিন খান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ২০১৬-১৭ সেশনের সমাজতত্ত্ব বিভাগের মোঃ শহিদুল ইসলাম। এছাড়াও সিনিয়ন সহ সভাপতি হিসেবে নির্বাচিত হন ২০১৬-১৭ সেশনের রসায়ন বিভাগের সুলাইমান বিন সুলতান রিংকু।
গতকাল এক সভায় এ কমিটি ঘোষণা করেন সদ্য সাবেক সভাপতি শাহরিয়ার আলম শাকিল এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক কাউসার ইবনে কাশেম (শুভ)। তারা আগামি ১ মাসের মধ্যে পূর্নঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন। এ সভায় আরও উপস্থিত ছিলেন এ সংগঠনের প্রাক্তন নেতৃত্ব বৃন্দ এবং চবির বর্তমান রানিং স্টুডেন্ট বৃন্দ।

নব নির্বাচিত সভাপতি আল আমিন খান বলেন, " চবিতে অধ্যয়নরত রানিং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের স্বর্থে আমাদের এ সংগঠন। আবার এ সংগঠন রানিং ও প্রাক্তন শিক্ষার্থীদের মেলবন্ধন হিসেবে কাজ করে। সুস্থ সংস্কৃতির চর্চা ও সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের এ প্রাণের সংগঠনকে"
কোনো ট্যাগ পাওয়া যায়নি