সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

এক সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৭

শেয়ার করুনঃ
এক সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

করোনাকালে টানা বিধিনিষেধে ঘরে বসে থাকা, কর্মহীনতাসহ বিভিন্ন কারণে হতাশা-বিষণ্নতা অনেক বেশি জেঁকে বসছে মানুষের মনে। মনোবিদসহ অনেকের পক্ষ থেকে এ ধরনের কথা বলা হচ্ছে বারবার। দেশে সাম্প্রতিক আত্মহত্যার প্রবণতা এবং এর সম্ভাব্য কারণ মনোবিদদের সে কথাগুলোকেই সামনে নিয়ে আসছে।

গত এক সপ্তাহে দেশে বেশকিছু আত্মহত্যার ঘটনা ঘটেছে, এর মধ্যে চারজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীও রয়েছেন। এর মধ্যে তিনজনই আলাদা পাবলিক বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। গত ২৩ সেপ্টেম্বর থেকে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত এ চার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যার খবর মেলে।

আরও

ড্রোন নজরদারিতে দুর্গোৎসব, পানছড়িতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা

ড্রোন নজরদারিতে দুর্গোৎসব, পানছড়িতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পা রেখেও জীবনযুদ্ধের মাঝপথে থেমে যাওয়া চার শিক্ষার্থী হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইমরুল কায়েস, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) তাহমিদুর রহমান জামিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের (সাবেক) মাসুদ আল মাহাদী (অপু) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অমিতোষ হালদার।এর মধ্যে ইমরুল কায়েস গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে যশোরে ঝিকরগাছায় গ্রামের বাড়িতে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। তিনি রাবির ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

ইমরুলের সহপাঠী আরিয়ান জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন ইমরুল। ঘটনার কিছুদিন আগে মায়ের কাছে মোটরসাইকেল চেয়েছিলেন তিনি। কিনেও দেওয়া হয়েছিল। কিন্তু আত্মহত্যার আগে তিনি একটি ডিএসএলআর ক্যামেরা কিনে দিতে বলেছিলেন। কিন্তু মধ্যরাতে ক্যামেরা কিনতে যাওয়া যাবে না বলে মা তাকে বোঝানোর চেষ্টা করেন। এরপর ইমরুল দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় প্রস্তুত বিজিবি-ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার

শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় প্রস্তুত বিজিবি-ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার

২৩ সেপ্টেম্বর রাতেই পাবনা শহরের একটি ছাত্রাবাস থেকে তাহমিদুর রহমান জামিলের (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার মরদেহের পাশ থেকে ‘বাবা-মা ক্ষমা করো, গুড বাই’ লেখা চিরকুট পাওয়া যায়।জামিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহীবাগ এলাকার বজলার রহমানের ছেলে। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ প্রসঙ্গে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শহরের শালগাড়িয়া মেরিল বাইপাস এলাকার সাফল্য ছাত্রাবাসে থাকতেন তাহমিদুর রহমান জামিল। পারিবারিক কোনো একটি বিষয় নিয়ে কিছুদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যার পর তার সাড়া-শব্দ পাননি সহপাঠীরা। একপর্যায়ে কক্ষের দরজা খুলে তাকে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে থানায় খবর দেন তারা। পরে পুলিশ গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ওসি আমিনুল ইসলাম আরও বলেন, তার কক্ষ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। সেখানে ‘বাবা-মা ক্ষমা করো, গুড বাই’ এরকম কিছু কথা লিখে গেছেন ওই শিক্ষার্থী। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এরপর গত সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার চাঁনখারপুল এলাকা থেকে মাসুদ আল মাহাদীর (অপু) মরদেহ উদ্ধার করা হয়। তিনি ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী ছিলেন। চাঁনখারপুলে ভাড়া বাসায় থাকতেন অপু।ওইদিন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম  ইনিউজকে বলেছিলেন, ঢাবির এক সাবেক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পেয়েছি।

মাসুদ আল মাহাদীর সরাসরি শিক্ষক এবং চলচ্চিত্র ও গণমাধ্যম বিশেষজ্ঞ ফাহমিদুল হক ফেসবুকে এ প্রসঙ্গে লেখেন, ‘অপুকে ধারণ করার যোগ্যতা সিস্টেমের নেই...মেধাবী ছাত্র ছিল, সত্যিকারের মেধাবী। ফল ভালোও করত। গতানুগতিক ভালো ফল করাদের মতো সে ক্লাসে খুব নিয়মিত ছিল না। সে প্রশ্ন করত, প্রতিবাদ করত। ষাটের দশক কিংবা নিদেনপক্ষে আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় যেসব শিক্ষার্থী নিয়ে গর্ব করত, যাদের কারণে ছাত্র আন্দোলন বিষয়টা একটা স্বর্ণালি এক রোমান্টিসিজম এখন, অপু ছিল সে ধরনের শিক্ষার্থী।’

‘অনার্সে সে থার্ড হয়েছিল। অনার্সের রেজাল্টের পর একদিন অপুকে বললাম, মাস্টার্সের এক বছর বাড়তি একটু মনোযোগ দিলেই তুমি প্রথম হতে পারবা। সে বলল, আমি তো প্রথমই হতাম অনার্সে। হিসাব করে দেখেছি, একজন মাত্র শিক্ষক সেই প্রথম বর্ষ থেকে যে পরিমাণ কম নম্বর দিয়ে আসছেন, ওনার কোর্সে অ্যাভারেজ নম্বর পেলেই প্রথম হতাম। অপু আত্মহত্যা করেছে শুনছি। সিস্টেম কীভাবে প্রখর এক তরুণকে এদিকে ঠেলে দিতে পারে, তার একটি মাত্র উদাহরণ দিলাম।’

সবশেষ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী অমিতোষ হালদারের আত্মহত্যার খবর পাওয়া গেলো। ভোর ৫টায় গ্রামের বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তিনি গোপালগঞ্জ সদর থানার পাটিকেলবাড়ি ইউনিয়নের ভূপেন হালদারের ছেলে।

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি, ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মিজানুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। কয়েকপাতা সুইসাইড নোটও পাওয়া গেছে। মরদেহ এখন ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।অমিতোষ কেন ও কী কারণে সুইসাইড করেছেন- এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীমঙ্গলে গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল তিন বছরের জায়ানের

শ্রীমঙ্গলে গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল তিন বছরের জায়ানের

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিন বছরের শিশু জায়ানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) বেলা ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার মতিগঞ্জ বাজারের পাশে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জায়ান মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের চাঁদনীঘাট এলাকার আব্দুল মুহিত দিপুর ছেলে। আহতরা হলেন জায়ানের আট বছর

শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় প্রস্তুত বিজিবি-ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার

শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় প্রস্তুত বিজিবি-ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও সুন্দর এবং নির্বিঘ্নে উৎযাপন করতে পারে সেই লক্ষ্য সীমান্তবর্তী সহ বিজিবি রংপুর রিজিয়নের আওতায় সকল দূর্গা পূজামন্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক নিরাপত্তায় সদা প্রস্তুত বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি বলে মন্তব্য করেছেন রংপুর পশ্চিম রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান। রংপুর রিজিয়নের আওতায় সীমান্তবর্তী১ হাজার ৯টি

রাজাপুরে বিকাশ এজেন্টকে কুপিয়ে সাড়ে সাত লাখ টাকা ছিনতাই

রাজাপুরে বিকাশ এজেন্টকে কুপিয়ে সাড়ে সাত লাখ টাকা ছিনতাই

ঝালকাঠির রাজাপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মো. সুমন মৃধা (৩৫) নামে এক বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে ও মারধর করে ৭ লাখ ৫ হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শনিবার (১৭ অক্টোবর) রাত ৯টার পর উপজেলার বারবাকপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুমন মৃধা ওই এলাকার মো. রুস্তম মৃধার ছেলে। তিনি হাজিরহাট বাজারে বিকাশ

ড্রোন নজরদারিতে দুর্গোৎসব, পানছড়িতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা

ড্রোন নজরদারিতে দুর্গোৎসব, পানছড়িতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা

পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর উপজেলার ১১টি পূজামণ্ডপে চলছে দেবীর আরাধনা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে জনপদ। উৎসব নির্বিঘ্ন রাখতে ড্রোন নজরদারিসহ চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। বিজিবি, সেনাবাহিনী, পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, অন্যান্য

মৌলভীবাজারে সাংবাদিককে আগ্নেয়াস্ত্র নিয়ে মোটরসাইকেলে অনুসরণের অভিযোগ

মৌলভীবাজারে সাংবাদিককে আগ্নেয়াস্ত্র নিয়ে মোটরসাইকেলে অনুসরণের অভিযোগ

মৌলভীবাজারের অনুসন্ধানী সাংবাদিক ও লেখক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)-কে প্রকাশ্যে এক সশস্ত্র যুবক রাতের বেলা মোটরসাইকেল নিয়ে পিছু ধাওয়া করে কড়া নজরদারিতে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর নিজের ও পরিবারের চরম নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের আবেদন করা হয়েছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন। ঘটনার প্রতিবাদে এবং সাংবাদিক এহসানের জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে

সর্বশেষ সংবাদ

প্রকৃতি বাঁচিয়ে স্থাপনা নির্মাণে স্থপতি প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকৃতি বাঁচিয়ে স্থাপনা নির্মাণে স্থপতি প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

নির্বাচনে জয় নিয়ে শঙ্কিত নেতানিয়াহু, তবু ছাড়ছেন না রাজনীতি

নির্বাচনে জয় নিয়ে শঙ্কিত নেতানিয়াহু, তবু ছাড়ছেন না রাজনীতি

ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডিজেল ছাড়াই সেচ, বরেন্দ্র অঞ্চলে কৃষিতে নতুন সম্ভাবনা

ডিজেল ছাড়াই সেচ, বরেন্দ্র অঞ্চলে কৃষিতে নতুন সম্ভাবনা

২০২৭ সালের এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

২০২৭ সালের এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু