
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ৩:৮

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোরা এলাকায় সড়ক দুর্ঘটনায় সুধীর বিকাশ নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত হলেন, রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি থানা গারুয়া এলাকার সুদন্দ কুমারের ছেলে সুধীর বিকাশ (৩৫)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সে কালিয়াকৈর উপজেলার খাড়াজোরা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাস্তা পারাপারে হওযার সময় অজ্ঞাত এক বাসের ধাক্কায় সুধীর ঘটনার স্থলে নিহত হয়। এসময় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোরা এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে।