
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ৫:২৬

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার রাতে আশুলিয়ার ছয়তলা এলাকায় মানবিক বাংলাদেশ সোসাইটি আশুলিয়া শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

এর আগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে প্রায় তিন শতাধিক অসহায়, দুস্থ মানুষ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় আশুলিয়া থানা মানবিক বাংলাদেশ সোসাইটির আশুলিয়া থানার সভাপতি মোঃ সোহেল সরকার, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সহ-সভাপতি মোহেদী হাসান, সাংগঠিনক সম্পাদক রনি ভূইয়া ও দপ্তর সম্পাদক পবিত্র দাসসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি