
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৫

দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর আজ রবিবার থেকে খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লাইব্রেরিগুলো। পর্যায়ক্রমে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরানোর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি, বিজ্ঞান লাইব্রেরি ও বিভাগীয় বা ইনস্টিটিউটের সেমিনার লাইব্রেরিগুলো খুলে দেওয়া হলো।
আজ সকাল ১০টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দেখা যায়, কঠোর স্বাস্থ্যবিধি মেনে লাইব্রেরিতে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন ঢাবির প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিযামুল হক ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সী প্রমুখ।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ২৬ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এখন থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লাইব্রেরিগুলো খোলা থাকবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি