
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০:১৯

দক্ষিণাঞ্চলের ঝালকাঠি জেলার নলছিটিতে অবস্থিত চায়না কবর হিসেবে পরিচিত কবরটি জনৈক এক চীনা ব্যবসায়ীর কবর। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এইচায়না কবরটি অবস্থিত। এটি তেমন দর্শনীয় স্থান না হলেও এই অঞ্চলের ইতিহাস আর ঐতিহ্যের জন্য এই কবরটি গুরুত্বপূর্ণ একটি স্থান। এই অঞ্চলের যে ঐতিহাসিক পটভূমি, তার অন্যতম একটি নিদর্শন এই নাম না জানা চীনা ব্যবসায়ীর কবরটি।
ঝালকাঠি ছিলো একসময় বৃহত্তর বরিশালের অন্তর্গত। ১৮৭৫ সালে ঝালকাঠি পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হয়। নদী বন্দর থাকায় এই অঞ্চলটি বিদেশী বণিকদের নিকট জনপ্রিয় ছিলো এবং সবসময় ইউরোপীয়দের আকর্ষণ করেছে। ফলে, বিভিন্ন সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ও ফরাসিরা এখানে ব্যবসা কেন্দ্র খুলেছিল। বাণিজ্যিক গুরুত্বের জন্য ঝালকাঠিকে দ্বিতীয় কলকাতা বলা হতো। তাঁরা দেশ-বিদেশ থেকে এই বন্দর দিয়ে পণ্য নিয়ে আসতো এবং এখানে বিক্রি করতো। লবণ, সুপারিসহ নানা পণ্য এখানে নিয়ে আসা হতো। এই বাণিজ্যিক কেন্দ্রটির পরিচয় ছাড়িয়ে গেছে সুদূর চীন পর্যন্ত। বন্দরকে ঘিরে এই অঞ্চলে ছিল চীনা ব্যবসায়ীদের আধিক্য।
এই আধিক্যের কারণে নলছিটির পুরনো বাজার এক সময় চীনা বাজার হিসেবেই পরিচিত ছিলো। যদিও বাজারটির জৌলস এখন আর নেই। ব্যবসার কাজে এসেই কোনো চীনা ব্যবসায়ী মৃত্যুবরণ করলে তাকে এখানে শায়িত করা হয়। যদিও এর চাইতে বিস্তারিত কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না। প্রায় ৭ ফিট লম্বা এই কবরটি।

কয়েক বছর আগে সাবেক মেয়র ও বর্তমান পৌর আওয়ামীলিগের সভাপতি মো: তছলিম উদ্দিন চৌধুরী কবরটির চারপাশ টাইলস ও এস এস দিয়ে বাঁধাই করে কবরটি রক্ষনাবেক্ষন করেন। এই কবরের গঠনেও রয়েছে ভিন্নতা। চারপাশ বা কিছুটা উঁচু করে ঢালাই করা। কবরের কোণাগুলো গোলাকার। কবরটি সরকারি উদ্যোগে সংস্কার করা হলেও এর ইতিহাস নিয়ে তেমন কোনো পর্যালোচনা চোখে পড়ে না। বর্তমানে স্থানীয় ফুটপাত ব্যাবসায়ীরা ময়লা ফেলে বাগারে পরিনত করছে। অযতœ অবহেলা আর ময়লা আবর্জনায় শত বছরের ইতিহাসের চিহ্ন হিসেবে পড়ে আছে কবরটি।