
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ২২:১৭

চরফ্যাশনে আলামিন( ১৭)নামের এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। ১৭ সেপ্টেম্বর সকাল ১০টায় চরফ্যাশন উপজেলার কর্তারহাট সংলগ্ন মহাসড়কের পাশে সরকারি গাছ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিনের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার বলদিয়া ইউনিয়নে ডুবুরি বাজার গুচ্ছগ্রামের জিলাপির স্কুল নামক স্থানে। তার পিতার নাম বেলাল।
নিহত আলামিনের এ খালাতো ভাই নান্না মিয়া জানান, ভোলার ঠিকাদার বেলাল মিয়ার গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করে বেলাল সহ কয়েকজন।ঘটনার দিন গাছের ডাল কাটার সময় ৩৩ কেবি তারে স্পৃষ্ট হলে তারা আলামিনকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সংবাদ পেয়ে থানা পুলিশের এসআই নাজমুল লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এই ঘটনায় ওজোপাডিকো চরফ্যাশন বিদ্যুৎ সরবরাহকারী আবাসিক প্রকৌশলী কে ফোন করে খুঁজে না পাওয়া গেলেও সহকারী প্রকৌশলী মনির হোসেন জানান, গাছ কাটার সময় ৩৩ কেবি তারে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা আমার জানা নেই। তবে এসময় বিদ্যুৎ শাটডাউন থাকার কথা।
চরফ্যাশন থানার এসআই নাজমুল জানান, লাশ উদ্ধার করা হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি ঠিকাদারের গাফিলতি আর বিদ্যুৎ অফিসের গাফিলতির কারণে শ্রমিকের মৃত্যু হয়েছে।
