
প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ২:৩৯

সারাদেশে সিরিজ বোমা হামলার বিচার সম্পন্ন ও জঙ্গিবাদের পৃষ্টপোষকদের বিচারের আওতায় আনার দাবিতে দেবীদ্বারে সেচ্ছাসেবক লীগের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭আগস্ট) সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের উদ্যোগে বেলা সাড়ে ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার থানা গেইট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
আওয়ামী সেচ্ছাসেবক লীগের উপজেলা সদস্য সচিব মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সুলতান আহম্মেদ, মানজিল হাসান আলীম, মোঃ আমিন, আল-আমিন সাদ্দাম, আশিকুল হক জয়, হাবিবুর রহমান, ফয়সাল হোসেন সবুজ, রানা আহাম্মদ, কামরুল হাসান রাকিব ও রাজু আহম্মেদ প্রমুখ।
