
প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ২:১০

সারা দেশব্যাপী ২০০৫ সালে বিএনপি, জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে একই সময় সিরিজ বোমা হামলার প্রতিবাদে বরিশালের হিজলা উপজেলায় মানববন্ধন করেছে উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন।

মঙ্গলবার ১৭ আগস্ট বেলা সাড়ে ১১ টায় উপজেলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান রিপন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সোলায়মান শান্ত সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।