
প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ১:১৩

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নগরীর সদর রোডস্থ বিএনপি কার্যালয়ে মঙ্গলবার বেলা ১১টায় জেলা বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কোতয়ালী বিএনপির সহ-সভাপতি নুরুল আমিন, সহ-সভাপতি আঃ ছালাম রাঢ়ি, কোতয়ালী বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেলিম, দপ্তর সম্পাদক মন্টু খান, জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম ইমরান প্রমুখ। আলোচনা শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘটে।
