
প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ৪:১০

ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জ’ প্রায় ২০০ কোটি টাকার অর্ডার নেয়ার পর তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না গ্রাহকরা। নিদিষ্ট সময়ে পেরিয়ে গেলেও পণ্যের ডেলিভারি পাননি হাজারো ক্রেতা। এমন অভিযোগ নিয়ে সোমবার(১৬ আগস্ট) বিকেলে ই-অরেঞ্জ অনলাইন শপের ক্রেতারা গুলশান-১ এর কার্যালয়ের সামনে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করার পর মাশরাফী বিন মর্তুজার সঙ্গে দেখা করেন।
ফয়সাল খান নামের ভুক্তভোগি বলেন, সরকারের ই-কমার্স নীতিমালা প্রকাশের পর আমরা বিশ্বাস করে ভাউচার কিনেছি। সেখানে মাশরাফি বিন মর্তুজার আছে সেখানে বিশ্বাস করেই বিনিয়োগ করেছি। আমরা তো ই অরেঞ্জকে চিনি না, আমরা চিনি মাশরাফিকে। এখন আমরা এত গুলো টাকা বিনিয়োগ করে কোন ভাবেই তাদের সাথে যোগাযোগ করতে পারছি না। আমরা এখন সবাই মিলে মাশরাফি ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছি। মাশরাফি ভাই আশ্বাস দিয়েছেন বিষয়টি সমাধান করে দিবেন যত টাকাই হোক। আমরা মাশরাফি ভাইকে বিশ্বাস করি, আশা করি সমাধান করবেন উনি।

এদিকে, ভুক্তভোগীদের পক্ষ থেকে মাশরাফীর কাছে পাঠানো এক খোলা চিঠিতে বলা হয়, ‘প্রিয় মাশরাফী ভাই, আপনার সদয় অবগতির জন্য অতি দুঃখের সাথে জানাচ্ছি যে বাংলাদেশের লক্ষ কোটি যুবকের আইডল আপনি। আপনার প্রতি আমাদের অগাধ বিশ্বাস এবং আস্থা আছে। বাংলাদেশে ই-অরেঞ্জ নামক ই-কমার্স আছে অনেকেই জানতাম না। শুধু আপনাকে এম্বাসেডর দেখে আমরা আস্থার সাথে ই-অরেঞ্জ থেকে অর্ডার করি। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে গত মে মাস থেকে এই পর্যন্ত সকল অর্ডারকৃত পণ্যের ডেলিভারি বন্ধ রেখেছে শুধুমাত্র লকডাউনের অজুহাতে। যেখানে অন্য ই-কমার্স তাদের ডেলিভারি নিয়মিত রেখেছে।’
কোনো ট্যাগ পাওয়া যায়নি