
প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ০:৩৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে দশটি হতদরিদ্র পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। রোববার (১৫ই আগষ্ট) সকালে উপজেলার দেওপুর, মালতি, সল্লা, আদাবাড়ীসহ কয়েকটি এলাকায় এই সংযোগ দেওয়া হয়। এসময় হতদরিদ্র পরিবারগুলোর হাতে উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু হানিফ মিয়া, ডিজিএম একেএম শফিউল আলম, এজিএম আমিনুল ইসলাম আনুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সরকারের শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য হতদরিদ্র পরিবারগুলোকে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ ধরণের পরিবারগুলো খুজে বের করে তাদেরকেও বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে জানান কর্মকর্তারা।

কোনো ট্যাগ পাওয়া যায়নি