রবিবার, ২ আগস্ট, ২০২৬১৮ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতি বয়ে বেড়াছে বাঘিয়ার নদী ও হিজল গাছ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ৩:২২

শেয়ার করুনঃ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতি বয়ে বেড়াছে বাঘিয়ার নদী ও হিজল গাছ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার জন্ম না হলে পৃথিবীর মানচিত্রে স্থান পেত না লাল সবুজের স্বাধীন বাংলাদেশ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট  বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যা করা হয়। নেমে আসে শোকের জোয়ার, এ শোক যেন বাঙ্গালী জাতির মনে চিরদিনের।

আরও

মাদকবিরোধী কর্মসূচীতে মাদক কারবারি পরিবারের হামলা, আহত-১

মাদকবিরোধী কর্মসূচীতে মাদক কারবারি পরিবারের হামলা, আহত-১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৌত্রিক বাড়ির পিছন দিয়ে বয়ে যাচ্ছে বাঘিয়ার নদী । আর খালের পাশে এখনো দাঁড়িয়ে আছে হিজল গাছ। বঙ্গবন্ধুর গোসল আর সময় কাটানোর অনেক স্মৃতি বয়ে বেড়াছে বাঘিয়ার নদী ও হিজল গাছটি। কিন্তু, শুধু নেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গলী বঙ্গবন্ধু। হিজল গাছটি এখনও বঙ্গবন্ধুর অপেক্ষায় যেন দাঁড়িয়ে আছে। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছোট বেলা মা বাবা আদর করে ডাকতেন খোকা নামে। দূরন্তপানায় ছিল সবার থেকে অনন্য। বাড়ির  পিছন দিক দিয়ে বয়ে যাওয়া বাঘিয়ার নদীতে করতেন গোসল। সাথে থাকতেন সমবয়সীরা। দূরন্তপনায় যেন হার মেনে যেত নদীর ¯্রােতও। এ থেকে বাদ পরতো না হিজল গাছটিও। সমবয়সীদের সাথে নিয়ে গাছে উঠে করতেন লাফালাফি। বড় হয়ে রাজনৈতিক জীবনের ব্যস্তার মাঝেও  টুঙ্গিপাড়ায় আসলে বিভিন্ন কাজের জন্য এখান থেকেই নৌকায় বের হতেন বঙ্গবন্ধু। এলাকার মানুষ আর বন্ধুদের সাথে সময় কাটাতেন এখানেই। বঙ্গবন্ধু না থাকলেও সেই বাঘিয়ার নদী আর হিজল গাছটি আজও নানা স্মৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শুধু বঙ্গবন্ধুই নয় এ নদীতে (বর্তমানে বাধানো ঘাট) তার বড় কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট কন্যা শেখ রেহানাও আসতেন ছোট বেলায়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখতে বঙ্গবন্ধুর বাড়ির পার্শ্ববর্তী নদীর পাড় ও হিজল গাছের চারপাশ বাঁধাই করা হয়েছে। প্রতিদিনই জাতির জনকের স্মৃতিবিজরিত হিজল তলাসহ নদীটি পরিদর্শনে আসেন শত শত বঙ্গবন্ধুপ্রেমী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা বয়সের দর্শনার্থীরা দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সেই নদীর পাড় ও হিজল গাছটি দাঁড়িয়ে আছে এখনো। নানা স্মৃতি বহন করে বছরের পর পর আপেক্ষায় রয়েছে বঙ্গবন্ধুর। কিন্তু নেই বঙ্গবন্ধু, আছে শুধু তার স্মৃতি।

আরও

হিলিতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড, গ্রেপ্তার আরও দুই

হিলিতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড, গ্রেপ্তার আরও দুই

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

দর্শনার্থীরা জানান, স্বাধীন বাংলাদেশের স্থাপতি বঙ্গবন্ধুকে দেখিনি, কিন্তু টুঙ্গিপাড়ায় তার অনেক স্মৃতি রয়েছে। তাই এখানে এসে বঙ্গবন্ধুর আদি পৈতৃক বাড়ি, ছেলেবেলার খেলার মাঠ, বঙ্গবন্ধুর প্রিয় বালিশা আমগাছ, হিজলতলাসহ বিভিন্ন স্মৃতি ঘুরে ঘুরে দেখছি। যতই দেখছি ততই অন্যরকম একটা অনুভূতি উপলব্ধি করছি। এলাকাবাসী আবু তাহের (৬৫), শেখ লুৎফর (৫৯) জানান, বাপ দাদাদের কাছে শুনেছি ছোট বেলায় বঙ্গবন্ধু এ নদীতে গোসল করতেন। সাথে সমবয়সীরা। এসময় তিনি এ হিজল গাছে উছে নদীতে ঝাঁপিয়ে পড়তেন।

টুঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বন্ধু সৈয়দ নূরুল হুদা মানিকের ছেলে সৈয়দ নজরুল ইসলাম বলেন, টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশেই বয়ে যাওয়া বাঘিয়ার ছোট নদী এবং ঘাটের হিজল গাছ অনেক স্মৃতি বহন করে চলেছে। এ হিজল গাছের নিচে নদীর ঘাটে বঙ্গবন্ধু গোসল করতেন। সেই হিজল গাছটি এখনো দাঁড়িয়ে আছে।

বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, বঙ্গবন্ধু ছোট বেলায় ছিল চঞ্চল প্রতিকৃতির। কিন্তু মানুষের দু:খ কষ্ট সইতে পারতেন না। সমবয়সীদের সাথে এ নদীতে গোসল করতেন। বঙ্গবন্ধুর স্মৃতি আর পদচিহ্ন ধরে রাখার জন্য বাঘিয়ার নদীর পাড় ও হিজল গাছের চারপাশ বাঁধাই করে সংরক্ষণ করা হয়েছে। যাতে বঙ্গবন্ধু প্রেমীরা বঙ্গবন্ধুর ছোটবেলা স্মৃতি দেখতে পারেন। বাসস

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

কুষ্টিয়ায় জমি বিরোধে বড় ভাই নিহত, ছোট ভাই আটক

কুষ্টিয়ায় জমি বিরোধে বড় ভাই নিহত, ছোট ভাই আটক

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত হেলাল মণ্ডলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার রাতে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা বহলবাড়ীয়া ঠাকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম। নিহত নূর ইসলাম (৪৭) ওই গ্রামের মৃত ওহাব মণ্ডলের ছেলে। আটক হেলাল মণ্ডল (৪৩)

কাঁঠালবাগানে দ্বৈত হত্যাকাণ্ড, অভিযুক্ত জামাতা পুলিশের হাতে গ্রেপ্তার

কাঁঠালবাগানে দ্বৈত হত্যাকাণ্ড, অভিযুক্ত জামাতা পুলিশের হাতে গ্রেপ্তার

রাজধানীর কলাবাগান এলাকার কাঁঠালবাগানের একটি বাসায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে মা ও মেয়ে নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত জামাতা হৃদয় ওরফে শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক। পুলিশ জানায়, পারিবারিক বিরোধের একপর্যায়ে হৃদয় ওরফে শিপনের সঙ্গে তার স্ত্রীর বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে

টানা অভিযানে শ্রীমঙ্গলে জব্দ আট হাজার ৩০০ ঘনফুট বালু

টানা অভিযানে শ্রীমঙ্গলে জব্দ আট হাজার ৩০০ ঘনফুট বালু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযানে দুই দিনে মোট আট হাজার ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। পাশাপাশি একাধিক যন্ত্রপাতি জব্দ, মামলা দায়ের এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত আশিদ্রোন ইউনিয়নের সাইটুলা, রাধানগর ও ভুরভুরিয়া ছড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও

দেবীদ্বারে অপহরণচেষ্টায় জনতার হাতে আটক পাঁচজন, আদালতে প্রেরণ

দেবীদ্বারে অপহরণচেষ্টায় জনতার হাতে আটক পাঁচজন, আদালতে প্রেরণ

কুমিল্লার দেবীদ্বারে পূর্বশত্রুতার জেরে এক যুবককে অপহরণের চেষ্টার ঘটনায় জনতার হাতে আটক পাঁচ যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শনিবার (১ আগস্ট) বিকেল ৩টায় ভুক্তভোগীর দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার বাগুর স্টেশন এলাকায় বিল্লাল হোসেন নামে এক যুবককে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। এ

গণহত্যার বিচার দাবিতে গোপালপুরে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ

গণহত্যার বিচার দাবিতে গোপালপুরে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ

জুলাইয়ের গণহত্যাসহ দেশের সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও দ্রুত বিচার এবং গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় গোপালপুর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা

সর্বশেষ সংবাদ

ঢাবি ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, আবেদন যেদিন থেকে

ঢাবি ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, আবেদন যেদিন থেকে

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

ঢাকার চারপাশের নৌপথ সচলে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকার চারপাশের নৌপথ সচলে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

প্রজ্ঞাপন হলেই জুলাই থেকে বকেয়া বেতন পাবেন সরকারি কর্মচারীরা

প্রজ্ঞাপন হলেই জুলাই থেকে বকেয়া বেতন পাবেন সরকারি কর্মচারীরা