
প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ১:৩৯

ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে ছেলের মৃত্যুর সংবাদ শুনে ৩ ঘণ্টা পর বাবাও মারা গেছেন। শুক্রবার (১৩ আগস্ট) রাতে ওই ইউনিয়নের ভেলাজান শিহিপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতিবেশী সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় এক সন্তানের জনক আইনুল হক ঘরে শুয়ে ছিলেন। এ সময় বুকের ব্যথা অনুভব করলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় মারা যান তিনি। এ ঘটনার ৩ ঘণ্টা পর ছেলের মৃত্যুর খবর শুনে বাবা আবুল হোসেনও (৭৫) মারা যান।

সদর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, আমি বিষয়টি শুনেছি। খুবই বেদনাদায়ক ঘটনা। আল্লাহ তাদের পরিবারের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুক।
কোনো ট্যাগ পাওয়া যায়নি