
প্রকাশ: ১২ আগস্ট ২০২১, ২:২৮

দিনাজপুরের হাকিমপুর হিলিতে নিজ শয়ন কক্ষ থেকে মহিমা বেগম (৪২) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার( আগষ্ট) দুপুরে উপজেলার বোয়ালদাড় গ্রামের মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মহিমা বেগম ঐ গ্রামের হামিদুলের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার(এএসপি) শরীফ আল রাজীব।
প্রতিবেশীরা জানায়, মহিমা বেগম একজন মানসিক রোগী। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন। তার স্বামী ও সন্তান ঢাকায় চাকুরী করেন। তখন থেকে তিনি বাড়িতে একাই থাকেন। প্রতিদিনের ন্যায় গতকাল রাতে তিনি নিজের শয়ন ঘরে ঘুমাতে যায়।

আজ সকালে তিনি আর ঘুম থেকে না উঠায় দরজায় অনেক ধাক্কাধাক্কি করে কোন সাড়া না মেলায় সবার মনে সন্দেহ জন্ম নেয়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মহিমা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তার মৃত্যুটি আত্মহত্যা নাকি হত্যা সেটি নিশ্চিত হতে লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে নিশ্চিত হওয়া যাবে আত্মহত্যা না হত্যা।
তিনি আরো জানান, এ বিষয়ে হাকিমপুর থানায় একটি অপমৃত্যু মামলা দ্বায়ের করা হয়।