
প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ০:৭

দেশে করোনা মহামারিতে বদলে দিয়েছে মানুষের জীবনযাত্রার মান ৷ প্রায় সবার জীবনে আমূল পরিবর্তন আসলেও রাস্তায় থাকা পথশিশু কিংবা অসহায় ছিন্নমূল মানুষদের জীবনে খুব বেশি পরিবর্তন আসেনি ৷ অন্ধকারে ডুবে থাকা অসংখ্য মানুষকে আলোর পথে ফিরে আনতে কাজ করছে পথশিশু ফাউন্ডেশন।
এক বছরের বেশি সময় ধরে অসহায় ছিন্নমূল মানুষদের নিয়ে কাজ করে আসা পথশিশু ফাউন্ডেশন দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশে থাকা প্রবাসীদের কাছে বিশ্বাস ও ভরসার জায়গা করে নিয়েছে৷
গত বছরের ৩০ মার্চ ২০২০ ফেসবুক গ্রুপের মাধ্যমে যাত্রা শুরু করা পথশিশু ফাউন্ডেশন এক বছরে দেশের ১৬টি জেলা শাখার মাধ্যমে খাদ্যবিতরণ কর্মসূচী পালন করেছে দায়িত্বের সঙ্গে ৷ এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে সংগঠনটি ৷
রাস্তায় বসবাস করা শিশুদের জন্য নতুন কাপড় থেকে শুরু করে, খেটে খাওয়া মানুষদের মাঝে মৌসুমি ফল বিতরণ, প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার বিতরণ, নিত্য প্রয়োজনিয় বাজার ,মাদ্রাসা শিক্ষার্থীদের খাবার, পাগড়ি প্রদান,বৃদ্ধাশ্রমে মা'দের নতুন শাড়ি উপহার, অসহায়দের চিকিৎসার জন নগদ অর্থ প্রদান সহ এবছর পবিত্র ঈদুল আয্হায় গরু কোরবানী করে অসহায়দের মাঝে মাংস বিতরণ করে।
এই কর্মসূচি পরিচালনা সমন্বয়কের দায়িত্বে ছিলেন পথশিশু ফাউন্ডেশনের সভাপতি মোঃ নুরুল ইসলাম নয়ন, সংগঠন সাধারন সম্পাদক মোঃ রাজু (এএস), সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সালাম, অর্থ সম্পাদক মোঃ লিটন, সিনিয়র সহ সভাপতি মোঃ সোহাগ, দপ্তর সম্পাদক মোঃ রাসেল,প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, প্রকাশনা বিষয়ক সম্পাদক সাকিব।

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ফাউন্ডেশন'র উদ্যোগে সারাদেশে খাদ্য বিতরণ করা হয়েছে। একযোগে কর্মসূচী সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন ঢাকা কেন্দ্রীয় শাখায় মোঃ মামুন, গাজীপুর শাখায় মোঃ রাসেল নুর, গোলাপবাগ শাখায় কালাম আজাদ, বরিশাল শাখায় মোঃ শ্রাবণ ইসলাম, ভালুকা শাখায় মোঃ মোন্তাসির বেল্লা জোহাদ, গফরগাঁও শাখায়ঃ মোঃ শরিফুল ইসলাম ,রাজশাহী শাখায়ঃ মইন আহম্মেদ,
নরসিংদী শাখায়ঃ জাহিদ হাসান ইতি, কুষ্টিয়া শাখায়ঃ তৌহিদুর রহমান, চাঁদপুর শাখায়ঃ নাইমুল নিরব, রাজবাড়ী শাখায়ঃ মোঃ মনোয়ার শেখ, কাউখালী শাখায়ঃ ইমরান হোসাইন ,অষ্টগ্রাম শাখায়ঃ,মোবারক হোসাইন ,গৌরীপুর শাখায়ঃ আমির হামজা জনি দায়িত্বে ছিলেন।
এ বিষয়ে নুরুল আলম নয়ন বলেন- পথশিশু ফাউন্ডেশন আত্মমানবতার জন্য কাজ শুরুর পর আমাদের ইচ্ছা থাকলেও কখনও একদিনে এতবড় কর্মসূচী আয়োজন করতে পারিনি। দেড় বছরের মাথায় ফাউন্ডেশনের জন্য নিবেদিত প্রাণ একজনের আর্থিক সহযোগিতা এবং পথশিশু ফাউন্ডেশনের পরিচালনায় প্রথমবারের মত একদিনে দেশের ১৪ টি উপজেলায় খাদ্য প্রদান কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
ক্যামেরার পেছনে থেকে যিনি অসহায় ছিন্নমূল মানুষদের জন্য এই মহৎ কাজ করলেন ওনার প্রতি ফাউন্ডেশন সর্বদা কৃতজ্ঞ। সর্বোপরি গত কয়েকদিন থেকে কর্মসূচী পালনে যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের সকলকে ধন্যবাদ জানান তিনি।