
প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ৩:১

দেবীদ্বারে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট লাঘবে আওয়ামী লীগ নেতার উদ্যোগে অক্সিজেন সেবা চালু।
উপজেলার ৯ নং গুনাইঘর (উত্তর) ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলী আজ্জম সরকার স্বজল'র নিজস্ব অর্থায়নে গুনাইঘর ইউনিয়নে করোনা আক্রান্ত সহ শ্বাসকষ্টের রোগীদের সেবায় ১৫টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে ফ্রি ‘অক্সিজেন সেবা চালু করেছেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে ওই ‘অক্সিজেন সেবা’ প্রদান অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়।
গুনাইঘর (উত্তর) ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলী আজ্জম সরকার স্বজল'র সভাপতিত্বে এবং দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিল্লাল হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবীদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, বিশেষ অতিথি ছিলেন জাফরগন্জ মীর আব্দুল গফুর (ডিগ্রী) কলেজ'র প্রভাষক সাইফুল ইসলাম শামীম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন রুবেল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ সাদ্দাম হোসেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সুমন, গজারিয়া ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ জালাল উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গুনাইঘর (উত্তর) ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলী আজ্জম সরকার স্বজল বলেন, বর্তমান করুণা প্রাদুর্ভাবে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে, এসময় শ্বাসকষ্টের রোগীদের জন্য অক্সিজেনের বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে। তাই আমার নিজ এলাকায় একটি শক্তিশালী সেচ্ছাসেবক টিমের মাধ্যমে খাদ্য সহ বিভিন্ন সামগ্রী বিতরণের পাশাপাশি নিজ অর্থায়নে ১৫টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে এএফএম ফখরুল ইসলাম মুন্সী ফ্রি ‘অক্সিজেন সেবা’ নামে সার্ভিসটি চালু করলাম।
প্রধান অতিথির বক্তব্যে দেবীদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী বলেন, শতাব্দীর পর শতাব্দী নতুন নতুন অদৃশ্য মহামারীর আবির্ভাব ঘটে আসছে। এসব মহামারীর সাথে মোকাবেলা করে মানুষেরাই বিজয় লাভ করে আসছে। এই করোনা ভাইরাসকে পরাজিত করে মানুষেরই বিজয় হবে।