
প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ২৩:৫১

কক্সবাজারের উখিয়ার বালুখালী শিবির থেকে মনসুর আলী (৩০) নামে এক রোহিঙ্গাকে ৮০ হাজার ইয়াবাসহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তার কাছ থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বালুখালীর ক্যাম্প-৮/ইস্ট থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে ইয়াবাসহ আটক করা হয়। মনসুর আলী বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৯ এর সি-ব্লকের বাসিন্দা মোহাম্মদ জাফরের ছেলে।

জানা যায়, বালুখালীর ক্যাম্প-৮/ইস্টের একটি বসতঘরে ইয়াবা মজুদ করা হচ্ছে এমন খবরে এনএসআই কক্সবাজারের সদস্যরা তল্লাশি চালায়। এতে মনসুর আলীর বসতঘরে ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়। পরে তাকে আটক করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান গণমাধ্যমকে বলেন, ইয়াবাসহ আটকের পর আমাদের কাছে তাকে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
