
প্রকাশ: ৯ আগস্ট ২০২১, ৪:৩৫

নওগাঁয় ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটি মা ধর্ষণ চেষ্টার মামলা করলে পুলিশ মাহফুজার রহমান মিন্টু (৬০) নামে ওই ধর্ষণকারীকে গ্রেফতার করে।
রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের বিহারী কলোনী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। গ্রেফতার মাহফুজার রহমান মিন্টুকে আজ ( সোমবার ) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পেরণ করা হয়েছে।
ধর্ষণ চেষ্টার স্বীকার ওই শিশুটির মা জানান, ঘটনার দিন আমার মেয়ে খেলা করছিল বাড়ির সামনে। এসময় মাহফুজার রহমান চললেট খাওয়ানোর নাম করে তার বোনের বাসায় নিয়ে যায়। এসময় বাসায় কেউ না থাকার সুযোগে ধর্ষণ চেষ্টা করার সময় আমার ননদ দেখতে পেলে আমার ননদকে কিল-ঘুষি মেরে পালিয়ে যায়। এর আমার মেয়েকে বাসায় নিয়ে আসা। আমার মেয়েটা খুব ভয় পাচ্ছিল। আর বলছিল ওই দাদু আমার গায়ে মুখে হাত দিচ্ছিল। এত বিকৃত মানসিকতা। আমি কঠিন শাস্তি চাই তার।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (তদন্ত) রাজিবুল ইসলাম জানায়, গত ২ আগষ্ট বিকেলে চকদেব কলেজ পাড়া সরিষাহাটির মোড়ে ফজলে রাব্বি বকুর বাড়ির সামনে কয়েজনের সাথে খেলাধুলা করছিলো ওই শিশুটি। এসময় শিশুটিকে ফুসলাইয়ে চকলেট খাওয়ানোর নাম করে বাড়ির ড্রয়িং রুমে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
এসময় শিশুটির ফুফু দেখে ফেললে ধর্ষণকারী শিশুটির ফুফুকে কিল-ঘুষি মেরে পালিয়ে যায়। এর ৪আগষ্ট শিশুটির মা থানায় ধর্ষণ চেষ্টার মামলা করে। পলাতক থাকার কারনে তাকে দ্রুত গ্রেফতার করা সম্বব হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ( রবিবার ) রাতে অভিযান চালিয়ে শহরের বিহারী কলোনী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।