
প্রকাশ: ৯ আগস্ট ২০২১, ২:৮

পদ্মা সেতুর পিলারে আবারও ফেরির ধাক্কার ঘটনা ঘটেছে। সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা খায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসির ম্যানেজার শাফায়েত হোসেন জানান, ধাক্কার সময় ফেরিতে থাকা একটা মালবোঝাই ট্রাকের মালামাল প্রাইভেটকারে পড়ে সেটি ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনার আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
এর আগে ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ‘শাহজালাল’ নামের একটি রো রো ফেরির সংঘর্ষ হয়। এতে ফেরিটির অন্তত ২০ জন যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করে বিআইডব্লিউটিসি।