সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬৩০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

নিষেধাজ্ঞা অমান্য করে কুয়াকাটা সৈকতে ঘর নির্মাণ !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ আগস্ট ২০২১, ১:১৭

শেয়ার করুনঃ
নিষেধাজ্ঞা অমান্য করে কুয়াকাটা সৈকতে ঘর নির্মাণ !

কুয়াকাটা জিরো পয়েন্ট সংলগ্ন সড়কের পশ্চিম পাশে সমুদ্র চর দখল করে লোহার টং ঘর নির্মাণ করছে সাজেদুল ইসলাম নামে এক ব্যক্তি। টং ঘরের নিচের ফাঁকা জায়গা সমুদ্রের বালু কেটে ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন বীরদর্পে। 

আরও

উজানচর ভূমি অফিসে দুর্বৃত্তদের তাণ্ডব, গুরুত্বপূর্ণ নথি নিয়ে শঙ্কা

উজানচর ভূমি অফিসে দুর্বৃত্তদের তাণ্ডব, গুরুত্বপূর্ণ নথি নিয়ে শঙ্কা

একদিকে সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে অপরদিকে টং ঘর নির্মাণ কাজ চলছে। সমুদ্র আইন অনুযায়ী সমুদ্রের বালু চরে কোন প্রকার স্থাপণা নির্মাণ নিষিদ্ধ থাকলেও আদালতের দোহাই দিয়ে দখল কার্যক্রম চালিয়ে আসছেন তিনি। 

স্থানীয় ভূমি কর্মকর্তা মৌখিকভাবে সমুদ্রের বালু চরে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রাখতে বললেও তা মানছেন না। সমুদ্রের সাদা বালুর চর দখল করে লোহার টং ঘর নির্মাণ কাজ নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 

আরও

উজানচর ভূমি অফিসে দুর্বৃত্তদের তাণ্ডব, গুরুত্বপূর্ণ নথি নিয়ে শঙ্কা

উজানচর ভূমি অফিসে দুর্বৃত্তদের তাণ্ডব, গুরুত্বপূর্ণ নথি নিয়ে শঙ্কা

স্থানীয় জনপ্রতিনিধিদের মতে, সমুদ্রের চরে মালিকানার দাবী নিয়ে টং ঘর নির্মাণে অন্য দখলদাররাও এতে উৎসাহিত হবে। দখল দূষণে সৈকত এলাকার পরিবেশ নোংরা ও ময়লা আবর্জনার দূর্গন্ধে পর্যটকরা নাকাল। এক সময় প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এই সমুদ্র সৈকতটির সৌন্দর্যে বিমোহিত হতো পর্যটকরা। 

কুয়াকাটাসৈকত
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জিরো পয়েন্টে সৈকতে নামতেই এমন দখল দূষণ পর্যটকদের অস্বস্তিতে ফেলছে। এখন দখল দূষনে সৌন্দর্য নস্ট হওয়ায় কুয়াকাটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে পর্যটকরা। স্থানীয়রা বলেন সৈকতের এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ এখন সময়ের দাবী।

স্থানীয় ভূমি অফিস সূত্রে জানা গেছে, সমুদ্রের চর দখল করে সরদার মার্কেট, ঝিনুক মার্কেট নির্মাণ করে তা ভাড়া দিয়ে লাখ লাখ টাকা কামিয়ে নিয়েছেন সাজেদুল ইসলাম গংরা। 

ভূমি কর্তৃপক্ষ সমুদ্রের চরের ওই জমি তাদের দাবী করে কয়েক দফায় উচ্ছেদের উদ্যোগ নিলেও সাজেদুল ইসলাম গংরা আদালতের স্বরনাপন্ন হলে আদালত উচ্ছেদে নিষেধাজ্ঞা জারি করেন। 

ভূমি অফিস সূত্রে আরও জানা গেছে, নিষেধাজ্ঞাকৃত ওই জমিতে মালিক দাবীদার সাজেদুল আলম গংরা স্থাপনা নির্মাণ করে ভোগদখল করতে পারবেন মর্মে উল্লেখ রয়েছে। সরকার পক্ষ বাধা প্রদান করতে পারবেন না। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আদালতের এমন নিষেধাজ্ঞার কারনে জেলা প্রশাসন এসব অবৈধ দখল উচ্ছেদ করতে পারছেন না। মালিকানার সঠিক কাগজপত্র না থাকলেও আদালতের নিষেধাজ্ঞার দোহাই দিয়ে প্রায় এক দশকের বেশি সময় ধরে সমুদ্রের বালুচর দখল করে আবাসিক হোটেল, মার্কেট ও দখলকৃত বালুচর পর্যটন মৌসুমে হাত হিসেবে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। 

মহিপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার আঃ আজিজ এ প্রতিনিধিকে জানান, সমুদ্রের চরে টং ঘর নির্মাণ কাজ মৌখিকভাবে বন্ধ রাখার জন্য তিনি বলেছেন। মালিকানার কাগজপত্র নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জমা দিতে বললেও তারা তা জমা দেয়নি। 

সমুদ্রের বালুচর কেটে নেওয়ার বিষয়ে এ্যাসিল্যান্ডকে অবহিত করা হয়েছে। আঃ আজিজ আরো জানান, মামলার সরকারী উকিলের কাছ থেকে কাগজপত্র ও মামলার বর্তমান অবস্থা সম্পর্কে জেনে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যবস্থা নেয়া হবে। আদালতের নিষেধাজ্ঞার কারনে তারা চাইলেই ব্যবস্থা নিতে পারছেন না।

সাগরের চর দখল করে টং ঘর নির্মাণ এবং বালু কাটার বিষয়ে জানতে চাইলে সাজেদুল ইসলাম বলেন, ২০০৬ ইং সালে তিনি কেএম শাহজালাল এর কাছ থেকে এই জমি কিনেছেন। তখন এই জমি পতিত ছিল। ইয়াসের সময় তার আবাসিক হোটেল ও মার্কেট ক্ষতিগ্রস্থ হয়েছে।

 সেখানেই তিনি আয়রনের টং ঘর নির্মাণ করছেন। এই জমিতে তারা ঘর দরজা তুলে ভোগদখল করতে পারবেন। সরকার পক্ষ বাধা দিতে পারবেন না। আদালতের এমন নিষেধাজ্ঞা রয়েছে। তবে এই জমি এবং মামলার বিষয়ে কেএম শাহজালাল এর সাথে যোগাযোগ করতে বলেন সাজেদুল ইসলাম।

এবিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মাদ শহিদুল হক বলেন, টং ঘর নির্মাণ এবং বালু কাটা তহসিলদার পাঠিয়ে বন্ধ করা হয়েছে। 

মালিকানার কাগজপত্র নিয়ে আসার কথা কিন্তু এখনও কাগজপত্র নিয়ে কেউ আসেনি। তবে নিষেধ করার পরও যদি নির্মাণ কাজ এবং বালু কাটা বন্ধ না করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। 

সর্বশেষ সংবাদ

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় রমনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে এবং এরই মধ্যে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু জানান, কাউন্টারের সামনে দুজন ব্যক্তি ধূমপান করছিলেন। তাঁদের সরে যেতে অনুরোধ করা

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

শনিবার (২৩ আগস্ট) রাতে বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, মৃতদের মধ্যে একজন ৩ বছরের শিশু, দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের মাধ্যমে মৃতদের