শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬৩১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

রাস্তার ক্ষুধার্ত কুকুরদের প্রতি নওগাঁর দুই বন্ধুর ভালোবাসা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ২১:৩০

শেয়ার করুনঃ
রাস্তার ক্ষুধার্ত কুকুরদের প্রতি নওগাঁর দুই বন্ধুর ভালোবাসা

এক হাতে বড় পাতিল এক অন্য হাতে পলিথিনের প্যাকেট। পাতিলের ভিতরে রান্না করা খিচুরি। দুই বন্ধু সকাল থেকে দুপুর পর্যন্ত নওগাঁ শহরের বিভিন্ন পাড়া মহল্লায় ছুটে চলছেন। প্রথমে দেখলে মনে হবে ফেরি করে খাবার বিক্রি করছেন। কিন্তু তা নয়। রাস্তায় ক্ষুধার্ত কুকুরদের প্রতিদিন খাবার বিলিয়ে বেড়ায়। কুকুদের প্রতি তাদের যেন এক অন্য রকম মায়া ও ভালোবাসারই বহি:প্রকাশ।

করোনা নিয়ন্ত্রনে সারাদেশের ন্যায় নওগাঁয় চলছে লকডাউন। বিশেষ বিধিনিষেধ এর মধ্যে স্থবির হয়ে পড়েছে জনজীবন। হোটেল-রেস্তোরা ও খাবারের দোকান সহ সকল দোকানপাট বন্ধ রয়েছে। গত ১ জুলাই থেকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে এ  বিধিনিষেধ আরোপ করে। হোটেল-রেস্তোরাসহ খাবারের দোকান বন্ধ থাকায় খাবারের জন্য হন্য হয়ে ঘুরছে বেয়ারিশ কুকুর। ময়লার ভাগাড়েও মিলছেনা খাবার। খাবার না পেয়ে অভুক্ত থাকা কুকুরগুলো অনেকটা ক্ষিপ্রতা আচরণ করছে। 

আরও

আত্রাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা

আত্রাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা

করোনার এ ক্রান্তিলগ্নে অনেকেই মানবিকতার পরিচয় দিয়ে আসছেন। নিজের সাধ্যের মধ্যে প্রতিবেশিসহ বিভিন্ন জনকে সাহায্য সহযোগীতা করছেন। এমন সংকটকালের মধ্যেও পশুদের প্রতি মানবিকতার পরিচয় দিয়েছেন দুই বন্ধু জাহাঙ্গীর আলম স্বপন ও জাহিদ হাসান। নিজেদের অর্থায়নে গত ১ জুলাই থেকে শহরের বিভিন্ন স্থানে বেয়ারিশ কুকুরগুলোকে খিঁচুড়ি রান্না করে খাবার দিয়ে যাচ্ছেন। পশুদের প্রতি তাদের এমন ভালোবাসাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

প্রতিদিন সকালে তিন থেকে চার কেজি চাউল, পরিমান মত ডাল, সবজি,তেল ও যাবতীয় মসলা দিয়ে খিঁচুড়ি রান্না করেন । এতে করে প্রতিদিন খরচ পড়ে ৪০০টাকার মত। এর পর রান্না করা খিচুরি এক হাতে খাবারের পাত্র ও আরেক হাতে কাগজের টুকরো ও পলিথিন নিয়ে বেরিয়ে পড়েন দুই বন্ধু। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের তাজের মোড়, উকিলপাড়া, বিহারীকলোনী, উত্তরা স্কুল মোড়, কেডির মোড়, মুক্তির মোড় ও বিজিবি ক্যাম্প মোড় সহ বিভিন্ন মোড়ে পলিথিনের উপর কাগজের টুকরো পেতে তাতে খিঁচুড়ি দিয়ে কুকুরদের খাবার দেন। খাবারের পাত্র দেখে ছুটে আসে কুকুর। কুকুররা।

রাস্তার ক্ষুধার্ত কুকুরনওগাঁ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

কুকুর প্রেমী শহরের উকিলপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলম স্বপন বলেন, কুকুররা যখন খায় পেট ভরে কতটা যে মনে তৃপ্তি অনুভব করি তা বোঝাতে পারবোনা। আমি একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করি। করোনা কারনণ মানুষের আয় রোজগার কমে গেছে। জীবন বাঁচাতে মানুষ ধারদেনা করে চলছে। দীর্ঘদিন থেকে হোটেলসহ খাবারের দোকানপাট বন্ধ রয়েছে। শহরের রাস্তায় যে কুকুরগুলো আছে তাদের খাবারে তীব্র সংকট দেখা দিয়েছে। ময়লার ভাগাড়ে খাবারের জন্য হন্য হয়ে খুঁজছে। কুকুরদের কষ্ট দেখে ব্যথিত হয়। এমন চিন্তা থেকেই এক বেলা খাওয়ানো উদ্যোগ নিয়েছি। আগামীতেও এমন উদ্যোগ অব্যহত রাখবো।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি আরো জানান, কুকুরদের যে খাবার দেওয়া হয়ে থাকে। তা সম্পূর্ন আমাদের নিজ অর্থায়নে। এ ব্যাপারে কারো কাছ থেকে সহযোগীতা নেয়নি বা কাউকে কিছু বলিনাই। তবে কেউ যদি একান্ত সহযোগীতা করতে চান তাহলে তিনি যেন তার এলাকার প্রাণীদের এক বেলা খাবার দেন এটাই প্রতাশা করি। কারণ পশুরা কারো কাছে চাইতে পারে না বা কিছু বলতে পারে না। তাদেরও পেট আছে ক্ষুধা লাগে এমন অনুভব থেকই এমনটা করছি।

কুকুর প্রেমী তার আরেক বন্ধু জাহিদ হাসান এর সাথে কথা হলে তিনি বলেন, কুকুরদেরও জীবন আছে। তাদের খাবারের প্রয়োজন হয়। করোনার এই সময় কুকুরগুলো চরম খাদ্য সমস্যায় পড়েছে। আমরা ক্ষুদ্র প্রয়াসে চেষ্টা করেছি কুকুরদের একবেলা খাওয়ানো। নিজে খাওয়া যাবে এমনভাবে রান্না করা হয়। রান্না করে শহরের বিভিন্ন স্থানে নিজে গিয়ে খাবার দেওয়ার ব্যবস্থা করি। প্রতিদিন ২০-২৫টি কুকুরকে খাবার দেওয়া হয়। খাবার নিয়ে যাওয়ার পর কুকুরগুলো ছুটে আসছে। এর চেয়ে ভাল লাগা আর কি হতে। কুকুরদের পাশে দাঁড়াতে পেরে নিজেও পরম প্রশান্তি অনুভব করছি।

নওগাঁর লেখক,কলামিষ্ঠ ও মুক্তিযোদ্ধা এবিএম রফিকুল ইসলাম জানান, রাস্তার ক্ষুধার্ত কুকুদের খাওয়ানো এটা অনেক বড় মহৎ কাজ। যা সবাই করতে পারেনা। ওই দুই বন্ধুর প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। বর্তমান এই সময়ে মানুষ নিজেদের জন্যই ব্যস্ত। কিন্তু তারা কুকুদের প্রতি যে ভালোবাসা দেখিয়ে তা আসলেই একটি মহৎ উদ্যোগ। তাদের জন্য শুভ কামনা রইলো। সমাজের সকলের উচিত পশুদের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দেয়া। সবার উচিত সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতি ভালোবাসা দেখানো।

স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদের সাধারন সম্পাদক মোস্তফা রাসেল বলেন, করোনাভাইরাস সংক্রমণে মানুষের চলাফেরা এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। হোটেল-রেস্তোরা গুলো বন্ধ রয়েছে। যেখান থেকে উচ্ছিষ্ট খাবার গুলো জুটতো কুকুরের জন্য। কিন্তু সব কিছু বন্ধ। মানুষতো মানুষের সহযোগিতায় জীবন পার করছে। কিন্তু কুকুর বোবা প্রাণী। খাবারের অভাবে কুকুর গুলো দূর্বল কিংবা হিং¯্র হচ্ছে। ঠিক এমন সময়  দুই তরুন বেশ কিছুদিন ধরে রাস্তার কুকুরগুলোর জন্য খাবার সরবরাহ করে চলেছে। তাদের এমন উদ্যোগকে স্বাগত জানাই। তাদের জন্য শুভ কামনা।

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

সর্বশেষ সংবাদ

সৌদির বিমানবন্দর সংকটে বাংলাদেশের ১০৩ ফ্লাইটে যাত্রীদের চরম ভোগান্তি

সৌদির বিমানবন্দর সংকটে বাংলাদেশের ১০৩ ফ্লাইটে যাত্রীদের চরম ভোগান্তি

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ, ক্ষোভ মেহজাবীনের

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ, ক্ষোভ মেহজাবীনের

এ সম্পর্কিত আরও পড়ুন

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সাখাওয়াত হোসেন (২৭) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ব্রিজের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করেছে এবং অটোচার্জার মিশুকটি ছিনতাই করেছে। নিহত সাখাওয়াত উপজেলার উচাই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায়

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ১৪ অক্টোবর, ঝিনাইদহবাসীর জন্য বেদনাবিধুর ও গৌরবগাথার দিন ঐতিহাসিক আবাইপুর দিবস। ১৯৭১ সালের এই দিনে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধাদের রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধ সংঘটিত হয়। দেশের স্বাধীনতার জন্য সেই যুদ্ধে ১৪ জন বীর মুক্তিযোদ্ধা এবং চারজন সাধারণ গ্রামবাসীসহ মোট ১৮ জন শহীদ হন। মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি বীরত্ব, আত্মত্যাগ ও দেশপ্রেমের অনন্য স্মারক হিসেবে বিবেচিত।

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১৫ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পায় সংস্থাটি। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর প্রস্তুতি নেওয়া হয়। সকাল

আত্রাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা

আত্রাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা

নওগাঁর আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। শরতের শুভ্র কাশফুল আর নীল আকাশের সঙ্গে প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বানের মধ্য দিয়ে শুরু হতে যাওয়া এ উৎসব সামনে রেখে দিন-রাত প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, খড়, বাঁশ, কাঠ, সুতলি ও কাদামাটি দিয়ে তৈরি

বানারীপাড়া থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অপহরণের অভিযোগ

বানারীপাড়া থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অপহরণের অভিযোগ

বরিশালের বানারীপাড়ায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে পোশাকের অপব্যবহার, মারধর, ভয়ভীতি প্রদর্শন, অবৈধ আটক এবং এক নাবালিকা শিশুকে জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী জালিছ মাহমুদ বাদী হয়ে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। মামলার বিবাদীরা হলেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: মজিবর রহমান, এসআই জাহিদসহ অজ্ঞাতনামা ৪/৫জন। মামলার নথি অনুযায়ী, বাদী পেশায় একজন রাজমিস্ত্রি। তাঁর অভিযোগ,