করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস মাস্ক ও লিফলেট বিতরণ করেছে।শনিবার দুপুরে এসব মাস্ক ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বিতরণকালে উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম সহ গ্রীন ভয়েস কর্মীরা উপস্থিত ছিলেন।