
প্রকাশ: ৯ জুলাই ২০২১, ০:২১

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে জুম্মার নামাজের খুতবার আগে উপস্থিত মুসুল্লিদের সাথে জনসচেতনতামূলক বিষয়ক প্রচারণা চালিয়েছে গোয়ালন্দঘাট থানায় দায়িত্বপ্রাপ্ত বিট অফিসারগণ।
শুক্রবার (৯ জুলাই) পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহা পরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর নির্দেশক্রমে শুক্রবার জুম্মার নামাজের আগে গোয়ালন্দ ঘাট থানার দায়িত্বপ্রাপ্ত বিট অফিসারগণ এ জনসচেতনতামূলক প্রচারণা চালান।

গোয়ালন্দ ঘাট থানার অপারেশন অফিসার (এসআই) মো. জাকির হোসেন জানান, করোনা ভাইরাসের বিষয়ে জনগণকে সচেতন করতে ঢাকা রেঞ্জের উপ-মহা পরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) স্যারের নির্দেশক্রমে শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদে মসজিদে করোনা ভাইরাস সম্পর্কে থানার বিট অফিসারগন সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন। তাছাড়া সবাইকে করোনা ভাইরাস নিয়ে গুজব না ছড়াতে জনগণকে অনুরোধ করেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
