
প্রকাশ: ৯ জুলাই ২০২১, ২১:১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পূর্বপাড়ার (যৌনপল্লী) অসহায় নারী ও দুস্থ মানুষের মধ্যে করোনা কালিন সময়ে ত্রান সামগ্রী বিতরণ করেছে উত্তরণ ফাউন্ডেশন। পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এর সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার (৯ জুলাই) বেলা ১১ টায় এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
যৌনপল্লীর অসহায়-দুস্থ ১১'শত ৫২ জন নারীদের মধ্যে প্রত্যেককে ১বক্স করে পুষ্টিকর খাদ্য (চাউল) ত্রান সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকাজ তত্ত্বাবধান করেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান ও সার্বিক সহযোগীতা করেন গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. জাকির হোসেন, এসআই মো. মামুন সহ থানা পুলিশের সদস্যরা। করোনার কারণে গত বছর থেকে দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লীর প্রায় তিন হাজার বাসিন্দা অনেকটা অসহায় হয়ে পড়েন।

লকডাউনের কারণে আয়রোজগার অনেকটা বন্ধ হয়ে মহাবিপাকে পড়েন যৌনপল্লীর প্রায় তিন হাজার বাসিন্দা। তাঁদের এই বিপদের সময় সহায়তার হাত বাড়িয়ে দেয় প্রশাসন। শুক্রবার বেলা ১১ টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন মাঠে অসহায় নারীদের হাতে এ ত্রান তুলে দেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। এ সময় তাঁর সঙ্গে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সদস্য সহ যৌনকর্মীদের নিজস্ব সংগঠন অসহায় নারী ঐক্য সংগঠনের সভাপতি ঝুমুর বেগম উপস্থিত ছিলেন।
এ সময় ঝুমুর বেগম বলেন, করোনার সময় যৌনকর্মীদের একমাত্র আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। তাঁদের এ বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন পুলিশের ডিআইজি হাবিবুর রহমান ও উত্তরণ ফাউন্ডেশন। লকডাউনের মধ্যে সম্প্রতি উত্তরণ ফাউন্ডেশন এসব অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। আজ তাঁদের জন্য পাঠানো হয়েছে পষ্টিকর খাদ্য (চাউল)। পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, বর্তমানে মানবিক পুলিশ কার্যক্রমেরে অংশ হিসেবে ডিআইজি হাবিবুর রহমান স্যারের সার্বিক ব্যবস্থাপনায় ১১'শত ৫২ জনকে এ পুষ্টিকর খাবার (চাউল) এর বক্স তুলে দেওয়া হয়েছে। নিউজ ও ছবি গোয়ালন্দ প্রতিনিধি মইনুল হক মৃধা মোবাঃ ০১৭২১৭৮৪২৯১ তাংঃ ৯/০৭/২০২১ইং