
প্রকাশ: ৮ জুলাই ২০২১, ২৩:৩

চলমান কঠোর লকডাউনে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি’র কন্যা কানিজ ফাতেমা চৈতীর পক্ষ থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়নের দূর্গম চরাঞ্চল কুশাহাটা চরের অসহায়-ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮জুলাই) বেলা ১২ টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ট্রলার যোগে কুশাহাটার চরে গিয়ে দিনব্যাপি ৪০০ শত অসসহায় ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী আসাদ, জেলা পরিষদ সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. ইউনুছ মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক ও দৌলতদিয়া ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আশরাফুল ইসলাম আশরাফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মো. আজিজুল ইসলাম মন্ডল, ইমরান আহম্মেদ আকাশ সহ প্রমূখ।

খাদ্য বিরতরণকালে উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ বলেন, এমপি কন্যা কানিজ ফাতেমা চৈতীর নিজ উদ্দ্যোগে উপজেলা বিভিন্ন অঞ্চলে রান্না করা খাদ্য বিতরণের পর আজ দূর্গম কুশাহাটা চরের অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সব বিভিন্ন এলাকায় রান্না করা খাবারসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

এসময় জেলা পরিষদ সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. ইউনুছ মোল্লা বলেন, আমরা দূর্গম চরাঞ্চাল কুশাহাটার চরে খাবার বিতরণ করতে এসে দেখলাম, এখানে এদের জন্য আরো সাহায্য প্রয়োজন। আমরা জেলা পরিষদের পক্ষ থেকে তাদের পাশে থাকার চেষ্টা করব