
প্রকাশ: ৬ জুলাই ২০২১, ৩:৪৭

করোনাভাইরাস বিস্তার রোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা এবং স্বাস্থ্যবিধি না মানায় ২২ জনকে ৪ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ জুলাই) উপজেলার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে যাদের মুখে মাস্ক না রেখে স্বাস্থ্যবিধি ভঙ্গ করার অভিযোগে মোট ২২ জনকে ৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া আরো তারা সহ অনেককে সতর্ক করা হয়।

ভ্রাম্যমান আদালতের সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকা সহ উপজেলার বিভিন্ন অঞ্চালে দোকানে অভিযান পরিচালনা করে ২২ জনকে ৪হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি