
প্রকাশ: ৬ জুলাই ২০২১, ২৩:২০

শেরপুরে নিষিদ্ধ পলিথিন ও ভেজাল ক্যামিকেলের গোডাউনে অভিযান করেছে র্যাব ১৪। মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করে র্যাব।
এসময় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযানে ১৮১৮ কেজি নিষিদ্ধ পলিথিন, পাঁচ হাজার কৌটা অনুমোদনহীন জর্দা, ২শ লিটার অবৈধ ক্যামিকেল ও ফুড কালার জব্দ এবং দুজনকে আটক করে র্যাব ১৪।
অভিযানে এরশাদ আলী (৩০) নামে এক পলিথিন ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা সেই সাথে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর পলিথিন ব্যবসায়ী সোহেল পলাতক থাকায় তার কর্মচারী সাইফুল (১৫) কে ২ হাজার ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। জব্দকৃত পলিথিনের বাজার মূল্য ৩ লক্ষ ৬৩ হাজার ৬০০ টাকা এবং রাসায়নিক পদার্থ বর্তমান বাজার মূল্য দেড় লক্ষ টাকা।

র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শেরপুর শহরের সোহান ষ্টোর, ভাই বোন ট্রেডার্স, ও খুশবু স্টোর ও এদের গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমান অনুমোদনহীন ফুড কালার, ক্যামিকেল ও পলিথিন জব্দ করা হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, র্যাব ১৪ এর কর্মকর্তাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি