
প্রকাশ: ৫ জুলাই ২০২১, ২:৫৬

টাঙ্গাইলের মধুপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। সোমবার উপজেলার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মনির আহম্মেদ জুয়েল (৪৪) একই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। এ সময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা, ১টি মটরসাইকেল ও মোবাইল, এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানীর কমান্ডার মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ জুয়েলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলো। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি