
প্রকাশ: ৫ জুলাই ২০২১, ১:৫৭

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার হিসাবে খ্যাত রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৬নং ফেরি ঘাট দশ মাস বন্ধ থাকার পর পুনরায় চালু করা হয়েছে। গত বছর সেপ্টম্বার মাসে নদী ভাঙ্গনে ঘাটটির লো এবং মিড ওয়াটার এ্যাপ্রোচ সড়ক বিলিন হয়ে যাওয়ার পর ঘাটটি সম্পর্ন বন্ধ ছিলো।
রবিবার (৪ জুলাই) সন্ধায় ফেরি ঘাট টি সংস্কার করে পুনরায় পল্টুন বসিয়ে ফেরিতে গাড়ি লোডআনলোড করা হচ্ছে। পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে হাইওয়ে সড়ক লেভেল পর্ষন্ত আসায় ঘাটটি সচল করা সম্ভব হয়েছে।
দৌলতদিয়া ৭টি ফেরি ঘাটের মধ্যে ১ও ২নং ফেরি ঘাটটি প্রায় দীর্ঘ দুই বছর যাবৎ বন্ধ রয়েছে। নতুন ৭ নং ফেরি ঘাটটি কয়েক মাস ধরে সচল করা হলেও নদীর পানি বৃদ্ধির ফলে এ্যাপ্রোচ সড়কের লো ওয়াটার পয়েন্ট পানিতে ডুবে যাওয়ার কারনে ঘাট টি বন্ধ রয়েছে। ২টি ইউটিলিটি (ছোট ফেরি) ঘাট এবং ২টি রোরো ( বড় ফেরি) মোট ৪ টি ফেরি ঘাট সচল এবং ৩টি ফেরি ঘাট বন্ধ রয়েছে। প্রয়োজনের তুলনায় রো রো ফেরি পল্টুন সংখ্যা কম বলে ঘাট কতৃপক্ষ দাবী করেছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

বিআইডাব্লিউটিসি’র আরিচা অঞ্চলের সহ-মহাব্যবস্থাপক (মেরিন) আব্দুস সাত্তার বলেন, ৬নং ফেরি ঘাট টির এ্যাপ্রোচ সড়ক গত বছর নদী ভাঙ্গনে বিলিন হয়ে যাওয়র কারনে ঘাট টি বন্ধ করে রাখা হয়। নদীর পানি বেড়ে হাই ওয়াটার লেভেল হওয়ায় পল্টুন বসিয়ে ঘাটটি পুনরায় সচল করা হয়েছে। ৭টি ফেরি ঘাটের মধ্যে ৪ টি ঘাট চালু রয়েছে। ৩টি ঘাট বন্ধ রয়েছে।
বিআইডাব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক ( বানিজ্য) মো. শিহাবউদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ৮টি রোরো ফেরি ৭টি ইউটিলিটি মোট ১৫টি ফেরি দিয়ে লকডাইনের মধ্যে জরুরী যানবহন পারাপার করা হচ্ছে। ৭ নাম্বার ঘাটটি দ্রুত হাই ওয়াটার লেভেল করে সচল করা হবে।